ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় সোহেল রানা (২৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা ও ধর্ষণের পর জন্ম নেওয়া কন্যাশিশুর বিয়ে না হওয়া পর্যন্ত লালনপালনের খরচ দেওয়ার আদেশ দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল মতিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সোহেল রানা সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৯ সালের ২ ডিসেম্বর সোহেল রানা স্থানীয় একটি মেয়েকে ধর্ষণ করেন। এতে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। এ ঘটনায় ২০১০ সালের ৪ মে মেয়েটি বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেন। পরে একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি। পরে সাক্ষ্যপ্রমাণে ধর্ষণের ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত সোহেল রানাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা ও ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া কন্যাসন্তানের বিয়ে না হওয়া পর্যন্ত লালনপালনের খরচ দিতে আদেশ দেন।