ধর্ষণ মামলায় যাবজ্জীবন
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে জরিমানা হিসেবে ৫০ হাজার টাকা ধর্ষণের শিকার মেয়েকে দেওয়ার আদেশও দেওয়া হয়েছে।
রায়ে প্রয়োজনে ওই যুবকের বাড়িঘর বিক্রি করে জরিমানার টাকা আদায় করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সিরাজগঞ্জ নারী ও শিশু আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন হাফিজুর রহমান (২৮)। তাঁর বাড়ি কাজীপুর উপজেলার ট্যাকরাভিটা গ্রামে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, হাফিজুর একই গ্রামের এক মেয়ের সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। পরে হাফিজুরকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় ২০০৮ সালের ১২ অক্টোবর মেয়ের বাবা বাদী হয়ে হাফিজুরকে অভিযুক্ত করে আদালতে মামলা করেন। পরে পুলিশ তাঁকে আটক ও আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।