ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর মুজিবনগরে বাক্প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি খোকনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত আটটায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার এলাকা থেকে মুজিবনগর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। খোকন মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে। মুজিবনগর থানার এসআই মতিউর রহমান জানান, জিজ্ঞাসাবাদ শেষে গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর বিচারিক হাকিম আদালতের হাকিম মো. হাদিউজ্জামানের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন খোকন। বিকেলে খোকনকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়। গত শনিবার মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের এক গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় বাক্প্রতিবন্ধী ওই কিশোরী। কুষ্টিয়া অফিস