ধর্ষণ মামলার আসামি ছোট ভাইয়ের বিচার দাবি আ.লীগ নেতার
বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি ছোট ভাই সাইফুদ্দিন ওরফে লিটুর বিচার দাবি করেছেন ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মামুন। গতকাল শনিবার ফেনী শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সমেঞ্চলনে তিনি এই দাবি করেন।
সংবাদ সমেঞ্চলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন।
জয়নাল আবদীন বলেন, ‘আমার ছোট ভাই সাইফুদ্দিন দোষী হলে আমিও তাঁর শাস্তি দাবি করি।’ তাঁর দাবি, এক স্কুলছাত্রীর অপহরণের ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তিনি আরও দাবি করেন, স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি সাব্বির তাঁর আত্মীয় নয়। তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে আদালতে ওই ছাত্রীর দায়ের করা মামলায় তাঁকেও আসামি করা হয়েছে।