ধর্ষণ মামলার আসামি ধরতে নিষ্ক্রিয় পুলিশ মীমাংসার জন্য চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের পর ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের দেড় মাস পরও কোনো আসামি ধরতে পারেনি পুলিশ। আসামিরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশের কাছে তাঁরা পলাতক রয়েছেন। এ অবস্থায় আসামিরা একজোট হয়ে মামলার বাদী ওই কিশোরীকে মীমাংসার জন্য চাপ দিচ্ছেন।ধর্ষণের শিকার ওই কিশোরী জানায়, ২ এপ্রিল বিকেলে সে নিজ বাড়ি থেকে হেঁটে উপজেলার হেমগঞ্জ বাজারে দর্জির দোকানে যাচ্ছিল। হেমগঞ্জ-দাতারাতিয়া সড়কে এলে সাভার গ্রামের মো. ডালিম (৩০) তাকে ছুরির ভয় দেখিয়ে একটি অটোরিকশায় তুলে নেন। পরে ডালিম ও তাঁর অপর তিন সহযোগী তানভীর (২২), আবুল খাঁ (৫০) ও নগদ পাগলা (৫০) ওই কিশোরীকে পাঁচ দিন বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করেন। খবর পেয়ে পরিবারের লোকজন ৭ এপ্রিল ওই কিশোরীকে নান্দাইল ইউপির উত্তর চারিয়া গ্রামে নগদ পাগলার বাড়ি থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। পরে ৯ এপ্রিল রাতে ওই কিশোরী বাদী হয়ে নান্দাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। গতকাল শনিবার ওই কিশোরী অভিযোগ করে, ‘আমার ওপর যাঁরা নির্যাতন চালিয়েছেন, তাঁরা প্রকাশ্যেই ঘুরছেন। পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না।’ মামলার তদন্ত কর্মকর্তা ও নান্দাইল মডেল থানার পরিদর্শক খন্দকার জাকির হোসেন বলেন, আসামিদের খোঁজ পাওয়ার জন্য সোর্স লাগানো হয়েছে।