ধর্ষণ মামলার বাদিনীকে লামা পৌর প্যানেল মেয়রের হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা পৌরসভা প্যানেল মেয়র ও উপজেলা যুবদলের সভাপতি দিদারুল ইসলাম তাঁর বিরুদ্ধে করা ধর্ষণের মামলার বাদিনীকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যা ও অ্যাসিড নিক্ষেপের হুমকিতে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে সংখ্যালঘু ওই নারী গতকাল মঙ্গলবার জানিয়েছেন।লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইকুল ইসলাম ভূঁইয়া জানান, মুঠোফোনে মামলা তুলে নেওয়ার জন্য দিদারুল চাপ দিচ্ছেন বলে জানানো হয়েছে। এ জন্য ওই নারী ১৩ অক্টোবর সাধারণ ডায়েরি করেছেন।ঘটনার শিকার নারীর পারিবারের সদস্যরা জানান, ৪ অক্টোবর জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করার পর দিদারুল তিনটি মুঠোফোনের নম্বর থেকে হুমকি দিচ্ছেন। তিনি বারবার মুঠোফোনে শাসিয়ে জানান, মামলা তুলে নেওয়া না হলে পরিণতি ভালো হবে না। প্রয়োজনে যেকোনো সময়ে রাস্তা থেকে অপহরণ করে হত্যা ও অ্যাসিড নিক্ষেপ করে উচিত শিক্ষা দেওয়া হবে বলে ভয়ভীতি দেখাচ্ছেন। এ জন্য বাদিনী ও তাঁর পরিবারের সদস্যরা ভীতির মধ্যে রয়েছে বলে তাঁরা জানিয়েছেন।প্রসঙ্গত, দিদারুল দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে উত্ত্যক্ত করে আসছিলেন। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর রাতে লামা পশ্চিমপাড়ার বাসায় গিয়ে ধর্ষণ করেন। ওই নারীর চিৎকারে এলাকার শত শত লোক এসে দিদারুলকে ঘেরাও করে। পরে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।দিদারুল হুমকি দেওয়ার কথা অস্বীকার করে বলেছেন, ‘মামলা হওয়ার পর থেকে আমি ওই নারীর সঙ্গে মুঠোফোনে কিংবা অন্য কোনোভাবে যোগাযোগ করিনি।’ তাঁর বিরুদ্ধে ওই নারীকে ব্যবহার করে একটি মহল নানাভাবে ষড়যন্ত্র করছে বলে তিনি জানান।জেলা নারী ও শিশু নির্যাতন দমন এবং জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মহিউদ্দিন জানান, দিদারুলের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু বিজ্ঞ বিচারক হজে যাওয়ায় আদেশ হয়নি।