ধর্ষণ মামলায় চিকিৎসকের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে একটি ধর্ষণ মামলার রায়ে এক চিকিৎসককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সাজা দেওয়া হয়েছে।নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজি গত বুধবার দুপুরে এ রায় দেন। সাজাপ্রাপ্ত চিকিৎসক হলেন ডোমার উপজেলা শহরের স্টেশনপাড়ার বাসিন্দা মাহাবুবুর রশিদ ওরফে মাসুম (৪৫)। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ডোমার উপজেলার ছোট রাউতা ডাঙ্গাপাড়া গ্রামের এক নারী মাহবুবের মালিকানাধীন ডক্টরস ক্লিনিকে ২০০৪ সালের ৫ ডিসেম্বর আয়া পদে যোগদান করেন। ২০০৭ সালের ১০ মে রাতে কর্তব্যরত অবস্থায় মাহবুব ওই মেয়েকে অপারেশন থিয়েটারে নিয়ে ধর্ষণ করেন। মাহবুব তাঁকে বিয়ের প্রস্তাব দেন এবং বিষয়টি কাউকে না বলার অনুরোধ করেন।