ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার থানায় হওয়া ধর্ষণ মামলার আসামি ধামরাই থানা ছাত্রলীগের সভাপতি লায়ন পারভেজকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ সোমবার দুপুরে পুলিশ তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আফরোজা খাতুন এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি ধর্ষণের শিকার হওয়া নারী সাভারের একটি বিপণিবিতানে কেনাকাটা করতে যান। সেখান তাঁর সাবেক স্বামী ও লায়ন পারভেজ তাঁকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যান । পরে সাভারের ব্যাংক কলোনি এলাকার বাসায় নিয়ে গিয়ে পারভেজের সহায়তায় তাঁর সাবেক স্বামী তাঁকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে।
সাভার থানার পুলিশ জানায়, ওই নারী কৌশলে ওই বাসা থেকে পালিয়ে যান। পরে তিনি তাঁর সাবেক স্বামী ও ছাত্রলীগের নেতার বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। গতকাল রোববার ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়।
ঢাকা জেলা আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান প্রথম আলোর কাছে রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।