ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল হাসান এ রায় দেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের টোকন (৩০) ও ওই ছাত্রীর নানি রহিমা খাতুন (৬০)। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২ এপ্রিল রাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের এক স্কুলছাত্রীকে কৌশলে তার ফুপুর বাড়িতে ডেকে নিয়ে যায় নানি রহিমা খাতুন। বাড়িতে তার ফুফু না থাকায় কৌশলে মেয়েটির ঘরে এক যুবককে (টোকন) ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন নানি। এ সময় মেয়েটিকে ধর্ষণ করে টোকন। পরে মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করায়। পরদিন সকালে মেয়েটির ফুফু বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করেন।