ধর্ষণ মামলায় যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নকলা উপজেলায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. মোসলেহ উদ্দিন গতকাল রোববার এ রায় দেন।

দণ্ড পাওয়া আসামির নাম মো. ফরহাদ হোসেন (২৭)। তিনি নকলার ডাকাতিয়াকান্দা গ্রামের বাসিন্দা। তাঁর আইনজীবী আবদুল মজিদ বলেন, এ রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৮ ডিসেম্বর দুপুরে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী (১৩) বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। পথে ফরহাদ হোসেন তাকে রাস্তা থেকে তুলে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এ সময় মা-বাবাসহ এক প্রতিবেশী ফরহাদকে বাধা দিয়েও ব্যর্থ হন। এ ঘটনায় ফরহাদকে আসামি করে ওই ছাত্রীর বাবা থানায় মামলা করেন। পরে পুলিশ ফরহাদকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে নকলা থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন তালুকদার আদালতে অভিযোগপত্র দেন।