ধর্ষণ মামলায় যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে আদালত এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। গতকাল বুধবার বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবুল বাশার মুন্সী এই আদেশ দেন।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. আবদুল আওয়াল শেখ। তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলার চর কুড়ালতলা গ্রামের মৃত পাচু শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১২ অক্টোবর দুপুরে আসামি মো. আবদুল আওয়াল শেখ এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন।