ধর্ষণ মামলায় সাজা পাওয়া আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুরে ধর্ষণের মামলায় সাজা পাওয়া পলাতক আসামি রায়হানকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে জয়পুরহাট সদর এলাকা থেকে রায়হানকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ বুধবার সকালে তাঁকে আদালতে পাঠায় পুলিশ।
রায়হান আক্কেলপুর পৌর এলাকার আবদুর রহিম খানের ছেলে।
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) রাইসুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১৯৯৫ সালে রায়হানসহ অন্য আসামিদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়। ওই মামলায় রায়হানের সাত বছরের সশ্রম কারাদণ্ড হয়। পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।