ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পঞ্চম শ্রেণীতে পড়ুয়া আদিবাসী এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জহিরুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার কুমিল্লাটিলা এলাকা থেকে পুলিশ গতকাল বুধবার জহিরকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে অভিভাবকদের অনুপস্থিতির সুযোগে ওই ছাত্রীর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালান জহির। পরে শিশুটি চিৎকার দিলে জহির পালিয়ে যান। এ ঘটনায় মামলা হয়েছে।