ধর্ষণচেষ্টার অভিযোগে চিকি ৎসক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে গত বুধবার রাতে রোগীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক চিকি ৎসককে গ্রেপ্তার করা হয়েছে।রোগীর স্বামী মনিরুল ইসলাম জানান, চার দিন আগে শহরতলির আম্বিয়া হাসপাতালে তাঁর স্ত্রীর অ্যাপেন্ডিসাইডের অপারেশন হয়। বুধবার রাত আটটার দিকে ড্রেসিং করানোর কথা বলে চিকি ৎসক নজরুল ইসলাম রোগীকে ডেকে নেন।রোগী বলেন, ‘আমাকে অপারেশন রুমে নেওয়ার পর ওই চিকি ৎসক ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি সঙ্গে সঙ্গেই আমার স্বামীকে অবহিত করেছি।’মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনা শোনার পরপরই আমার স্ত্রীকে সেখান থেকে নিয়ে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করাই এবং বিষয়টি পুলিশকে জানাই।’পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান জানান, রোগীর স্বামী বাদী হয়ে ওই রাতেই মামলা করেছেন। মামলার পর ওই রাতেই অভিযুক্ত চিকি ৎসক নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।চিকি ৎসক নজরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় থানায় বসে বলেন, ‘একটি ক্লিনিকের ম্যানেজার ও একজন কাউন্সিলর পদপ্রার্থীর সঙ্গে আমার দ্বন্দ্ব রয়েছে। তাঁরাই পরিকল্পিতভাবে আমাকে ফাঁসিয়েছেন।’