ধর্ষণচেষ্টার অভিযোগে টাঙ্গাইলে ছাত্রলীগের নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আরিফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। গত বুধবার রাতে উপজেলার ধুবুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকার অনেকে ও পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত দুইটার দিকে দশম শ্রেণীর ওই মাদ্রাসাছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়। এ সময় ওত পেতে থাকা আরিফুল ওই ছাত্রীকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আরিফুলকে আটক করেন। রাতেই এলাকাবাসী তাঁকে পুলিশে সোপর্দ করেন।