ধর্ষণচেষ্টার দায়ে একজনের ১০ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার দায়ে সেলিম কাজী নামের এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। গতকাল রোববার ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান এ রায় দেন।
আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি এ কে এম নুরুল হুদা। তিনি বলেন, ২০০৩ সালের ২৯ মার্চ জেলার হরিরামপুর উপজেলায় সেলিম কাজী এক গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তিনি গৃহবধূকে ছুরি দিয়ে জখম করেন। ঘটনার পরদিন ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেন। পরে পুলিশ ওই মামলায় অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনালের বিচারক গতকাল সেলিমকে ১০ বছরের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন হাসান জাফর ইমাম।