ধর্ষণচেষ্টার দায়ে তরুণের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অপরাধে পারভেজ হোসেন নামে এক বখাটেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পারভেজ উপজেলার রাইপাড়া ইউনিয়নের রঘুদেবপুর গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্র জানায়, গতকাল রোববার সকাল ১০টায় ওই স্কুলছাত্রী তার এক বান্ধবীর বাড়ি থেকে রিকশাযোগে বাড়ি ফিরছিল। পথে উপজেলার করিমগঞ্জ বটতলা এলাকায় রাইপাড়ার পারভেজ হোসেন (২০), নীরব (২৭), রুবেল (২৫) ও মিলন (২৬) তার গতিরোধ করেন। তাঁরা পাশের একটি দোকানে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালান। তার চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে উদ্ধার করেন। এ সময় পারভেজকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। অন্যরা পালিয়ে যান। বিকেল সাড়ে চারটার দিকে নির্বাহী হাকিম সুরাইয়া জাহানের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পারভেজকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।