ধর্ষণচেষ্টার ভিডিও ছড়ানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীর ধর্ষণচেষ্টার ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত শনিবার একই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র নুর আলমের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দীঘিরহাট এলাকার মাহাবুব আলমের ছেলে নুর আলম ওই ছাত্রীর বাড়িতে কয়েক দিন আগে তাকে জোর করে ধর্ষণের চেষ্টা এবং তা মুঠোফোনে ভিডিও করে। পরে ওই ভিডিওচিত্র নুর আলম বন্ধুদের সহযোগিতায় বিভিন্নজনের মুঠোফোনে ছড়িয়ে দেয়। বিষয়টি উভয় পরিবারের মধ্যে জানাজানি হলে এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিস বসে। কিন্তু কোনো সুরাহা হয়নি।