ধর্ষণে জড়িত ব্যক্তির বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তির উপযুক্ত শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। ইন্দুরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ইন্দুরদি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামান, ইন্দুরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস ছামাদ আজাদ প্রমুখ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই সকালে বালিয়াকান্দি উপজেলায় তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থীকে বাড়ির পাশের খেতে নিয়ে ধর্ষণ করেন আবদুর রহিম মোল্লা (১৯)। ঘটনার দুই দিন পর শিশুটি তার পরিবারকে বিষয়টি জানায়। ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা গত বুধবার থানায় মামলা করেন। ওই দিন দুপুরেই শহরের মুরগির খামার এলাকা থেকে রহিমকে গ্রেপ্তার করা হয়। বালিয়াকান্দি থানার ওসি এস এম শাহজালাল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।