ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুকে গলা কেটে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলার গালাগাঁও ইউনিয়নের কানোহারি গ্রামে তাকমিনা (৭) নামের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ গতকাল বুধবার তার লাশ উদ্ধার করে। সে ওই গ্রামের হযরত আলীর মেয়ে। পুলিশের ধারণা, ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে।ওই শিশুর মা লিলুয়ারা বেগম ও বাবা হযরত আলীর সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে মেয়ে তাকমিনাকে নিয়ে হযরত আলী বাড়ির পাশের কানোহারি বাজারে যান। সন্ধ্যায় মেয়েকে একাই বাড়িতে পাঠিয়ে দেন তিনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও মেয়েটিকে পাওয়া যায়নি। গতকাল স্থানীয় ভুষাগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় তাকমিনার নিখোঁজের ঘটনা মাইকে প্রচার করা হয়। সকালে এলাকার কয়েকজন লোক হযরত আলীর বাড়ির পাশে জঙ্গলে তাকমিনার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।এলাকাবাসীর কয়েকজন ও পুলিশ জানায়, শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার শরীরে কোনো কাপড়চোপড় ছিল না। মুখে হাফ প্যান্ট গোঁজা ছিল। এ ঘটনায় হযরত আলী বাদী হয়ে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেন্দ্রনাথ সরকার প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুটিক হত্যা করা হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।