ধর্ষণে ব্যর্থ হয়ে তরুণীকে হত্যা?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুর্বৃত্তরা ধর্ষণে ব্যর্থ হয়ে ফারজানা আক্তার (১৯) নামে এক কিশোরীকে হত্যা করেছে। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ফারজানা উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালীশিমুল গ্রামের নুরুল ইসলামের মেয়ে।
পুলিশ, নিহতের পরিবারের সদস্য ও গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, ফারজানা গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। গতকাল সকালে বসতবাড়ি থেকে আধা কিলোমিটার দূরে গ্রামের একটি কবরস্থানের পাশে তাঁর বিবস্ত্র লাশ উদ্ধার করে পলিশ।
সরাইল থানার ওসি আলী আরশাদ বলেন, দুর্বৃত্তরা মেয়েটিকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।