ধর্ষণের অপরাধে যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় কিশোরীকে ধর্ষণের মামলায় আবদুল আউয়াল নামের এক আসামিকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আমজাদ হোসেন এ দণ্ডাদেশ দেন। আউয়াল পলাতক রয়েছেন। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০০ সালের ২৬ মার্চ রাতে সদর উপজেলার মধ্যেরচর এলাকায় আবদুল আউয়াল ওই কিশোরীকে ধর্ষণ করেন। পরদিন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়। এসআই রফিকুল ইসলাম তদন্ত শেষে একই বছরের ১৯ মে অভিযোগপত্র দাখিল করেন।