ধর্ষণের অভিযোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দারুসসালামে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়ে বলে জানিয়েছেন তার মা-বাবা। তার বাবা রিকশা চালান। শিশুটির কিশোর খালাতো ভাই এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা-মা। শিশুটির মা-বাবা জানান, গত সোমবার রাতে প্রতিবেশী ওই খালাতো ভাই শিশুটিকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে বস্তির অন্য একটি ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে সে। শিশুটি কাঁদতে কাঁদতে ঘরে ফিরলে কী হয়েছে জানতে চান তার মা। এতে সে ঘটনা জানায়। দারুসসালাম থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত কিশোরকে খুঁজছে।