ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় গতকাল শুক্রবার রবিউল ইসলাম (২২) নামের তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুপচাঁচিয়া থানার পরিদর্শক (ওসি–তদন্ত) জহুরুল হক বলেন, মেয়েটি বৃহস্পতিবার রাতে ঘর থেকে বের হলে ওত পেতে থাকা রবিউল তাকে ধর্ষণ করেন। মেয়েটির চিৎকারে পরিবারের সদস্যরা বেরিয়ে এলে রবিউল পালিয়ে যান। রবিউল পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন।