ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। ওই দিন রাতে পুলিশ তাঁকে বন্দরের নবীগঞ্জ আল আমিন কটন মিলের কোয়ার্টার থেকে আটক করে।
বন্দর থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার পুত্রবধূ বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার অভিযুক্ত ব্যক্তিকে আদালতে নেওয়া হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এলাকাবাসী সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তি বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় অবস্থিত আল আমিন কটন মিলে দারোয়ান হিসেবে কর্মরত। তিনি পরিবার নিয়ে মিলের কোয়ার্টারে বসবাস করেন। তাঁর ছেলেও একই মিলের শ্রমিক। দুই মাস আগে ওই ছেলে একই মিলের এক শ্রমিকের মেয়েকে বিয়ে করেন।