ধর্ষণের অভিযোগে সেনাসদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে আমির হোসাইন (২৫) নামের এক সেনাসদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে।
আমির হোসাইনের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে। তিনি সেনাবাহিনীর সিপাহি পদে টাঙ্গাইলের ঘাটাইলে কর্মরত।
পুলিশ জানায়, পূর্বপরিচয়ের সূত্র ধরে সোনাগাজীর এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আমির হোসাইন। গত শনিবার বিকেলে তিনি ওই তরুণীকে নিয়ে ফেনী শহরে আসেন। তারপর তাঁকে শহরের একটি হোটেলে নিয়ে যান আমির হোসাইন। রাতে তিনি ওই তরুণীকে ধর্ষণ করেন।
পুলিশ সূত্র জানায়, ওই তরুণীকে বাড়িতে না পেয়ে তাঁর পরিবার পুলিশের সহায়তা কামনা করে। পরে পুলিশ হোটেল থেকে ওই তরুণীকে উদ্ধার ও সেনাসদস্যকে আটক করে।
এ ঘটনায় আমির হোসাইনকে আসামি করে গতকাল রোববার ফেনী মডেল থানায় মামলা করেছেন ওই তরুণী।
ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন মামলা দায়ের ও সেনাসদস্যকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।