প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে শওকত আলী নামের এক পল্লি চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর ভারপ্রাপ্ত বিচারকের আদালতে মামলাটি করেন এক নারী। বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করে জাতীয় আইনগত সহায়তা প্রদান কমিটি, চট্টগ্রাম। বাদীর আইনজীবী ইসকান্দর সোহেল বলেন, গত ২৫ জুন নগরের টাইগারপাস এলাকায় একটি ফার্মেসিতে চিকিৎসা নিতে আসেন এক নারী। এ সময় ফার্মেসিতে থাকা চিকিৎসক তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন। বাধা দিলে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করেন। অভিযোগ অস্বীকার করে শওকত আলী গতকাল বিকেলে বলেন, ওই নারী চিকিৎসা নিতে এসেছিলেন। কিন্তু তাঁকে ধর্ষণ করা হয়নি। চক্রান্ত করে এসব ঘটনা রটানো হচ্ছে।