ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নে একটি শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার শিশুটির বাবা বাউফল থানায় মামলা করেছেন। শিশুটির বাবা অভিযোগ করেছেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাঁর মেয়ে পাশের গ্রামে যাচ্ছিল। সন্ধ্যায় মন্নান তালুকদার বাড়ির কাছে বাবনিকাঠী গ্রামের বাচ্চু জোমাদ্দার (২৫) ও তাঁর এক সহযোগী শিশুটিকে অপহরণ করে নিয়ে ধর্ষণ করেন। তবে বাচ্চুর বাবা আবদুল হক জোমাদ্দার এ ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন।  বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি