ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর উপজেলার চরব্রাহ্মন্দী গ্রামে এক বাক্প্রতিবন্ধী কিশোরী (১৭) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার কিশোরীর মা বাদী হয়ে সদরপুর থানায় একটি মামলা করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, এক প্রতিবেশী (৩০) গত ২৯ অক্টোবর দুপুরে বাক্প্রতিবন্ধী ওই কিশোরীকে বাড়ির পাশের বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করেন। ঘটনা ফাঁস না করার জন্য তিনি ওই কিশোরীকে হুমকি দেন। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ আলী বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ফরিদপুর অফিস।