ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গত রোববার রাতে গৃহবধূকে (১৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গৃহবধূর পরিবার স্থানীয় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

পুলিশ ও গৃহবধূর পারিবারিক সূত্র জানায়, রোববার রাত আটটার দিকে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে স্থানীয় বীরবাশাইল গ্রামের বখাটে সেন্টু মিয়া (২৬) ও তার সহযোগী ইউসুফ হোসেন (২৫)। এ সময় বাধা দিলে তাঁকে মারধর করা হয়। এরপর তাঁকে ধর্ষণ করে তারা। রাত সোয়া নয়টার দিকে অসুস্থ অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাতেই তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।