ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার এক স্কুলছাত্রীকে (১২) ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মেয়েটি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে মেয়েটি ঘরের মধ্যে ঘুমিয়ে ছিল। এ সময় এলাকার মজিদ সরদারের ছেলে সোহাগ সরদারের নেতৃত্বে তিনজন ঘরের বেড়া ভেঙে তাকে তুলে নিয়ে যান। এরপর বাড়ির পাশের একটি সেতুসংলগ্ন এলাকায় তাকে ধর্ষণ করা হয়। ঘরে মেয়েকে না দেখে স্বজনেরা খুঁজতে খুঁজতে ঘটনাস্থলে গেলে সোহাগ ও তাঁর দুই সহযোগী মোটরসাইকেলযোগে পালিয়ে যান। আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে গতকাল বিকেলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।