ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে একটি শিশুকে (৬) ধর্ষণের অভিযোগে আহসান উল্লাহ (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, ১৭ অক্টোবর বিকেলে ওই মেয়েশিশুটি আহসানের দোকানে চকলেট কিনতে যায়। এ সময় আহসান তাকে পাশের একটি কক্ষে নিয়ে যৌন নির্যাতন করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। এরপর তাকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল শুক্রবার সকালে আহসানের বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা। পরে পুলিশ আহসানকে গ্রেপ্তার করে।