ধর্ষণের অভিযোগে গোদাগাড়ীতে প্যানেল মেয়র গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণের অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার প্যানেল মেয়র ও গোদাগাড়ী পৌর যুবদলের সভাপতি মাহবুবুর রহমানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাহাবুবুরের বিরুদ্ধে তাঁর প্রতিবেশীর স্ত্রী মামলা করেছেন। এতে তাঁর বিরুদ্ধে প্রতিবেশীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় ঘটনার পর রাতে থানায় মামলা হলে আজ মঙ্গলবার ভোর চারটার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী জানান, ডাক্তারি পরীক্ষার জন্য মামলার বাদীকে আজই রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়।
তবে অভিযোগ অস্বীকার করে মাহবুবুর রহমান বলেছেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।