ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এক তরুণীকে (১৮) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে গতকাল শনিবার সকালে ফোরকান সেপাই (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফোরকান সেপাইয়ের বাড়ি উপজেলার ইকরি ইউনিয়নে।
ভান্ডারিয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, দীর্ঘদিন ধরে মেলামেশার একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরপর মেয়েটি ফোরকানকে বিয়ের জন্য চাপ দিলে তিনি টালবাহানা করতে থাকেন এবং মেয়েটির গর্ভপাত করার চেষ্টা করেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে গতকাল সকালে মেয়েটি বাদী হয়ে ফোরকানকে আসামি করে স্থানীয় থানায় মামলা করেন। ফোরকানকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।