ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে মো. উজ্জ্বল মিয়া (২০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার কদমরসুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই কিশোরীর মা থানায় মামলা করেছেন।পুলিশ সূত্র জানায়, ভাটিয়ারী ইউনিয়নের ওই কিশোরীর সঙ্গে সোনাইছড়ি ইউনিয়নের লালবেগ এলাকার উজ্জ্বল প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের প্রলোভন দেখিয়ে উজ্জ্বল ওই কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক করে তা মুঠোফোনে ধারণ করেন। সম্প্রতি ওই কিশোরী বিয়ের জন্য চাপ দিলে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে ওই কিশোরী ঘটনাটি অভিভাবকদের জানায়।সীতাকুণ্ড থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফারুক জানান, ওই কিশোরীর মা থানায় অভিযোগ করার পর পুলিশ উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে।