ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলীতে শ্যালিকাকে (১৩) ধর্ষণের অভিযোগে দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার কুকুয়া ইউনিয়নের আজিমপুর বাজার থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার রাতে কুকুয়া ইউনিয়নের হরিমৃত্যুঞ্জয় গ্রামের আজহার হাওলাদারের ছেলে চুন্নু হাওলাদার তাঁর স্ত্রীর চাচাতো বোনকে গৃহকর্মীর কাজ পাইয়ে দেওয়ার কথা বলে হলদিয়া ইউনিয়নের কুলাইরচর নিয়ে যান। সেখানে এক বাড়িতে নিয়ে চুন্নু মেয়েটিকে ধর্ষণ করেন।