ধর্ষণের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা
কক্সবাজারের মহেশখালী উপজেলায় অপহরণ করে স্কুলছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে গত রোববার রাতে পাঁচ যুবকের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী বাদী হয়ে স্থানীয় যুবক আনসার উল্লাহসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলাটি করে। মহেশখালী থানার পুলিশের ভাষ্যমতে, উপজেলার শাপলাপুর ইউনিয়নের জামিরছড়ি এলাকার ১২ বছরের ওই ছাত্রী গত ২৭ মে সন্ধ্যায় স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার পথে একই এলাকার আনসার উল্লাহর নেতৃত্বে একদল যুবক ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরে পাহাড়ের দরগাহঘোনা এলাকায় নিয়ে গিয়ে যুবকেরা ওই ছাত্রীকে ধর্ষণ করেন। এতে ওই ছাত্রীর আর্তচিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে যুবকেরা পালিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহামঞ্চদ নাসির উদ্দিন বলেন, ধর্ষণের শিকার ওই ছাত্রী বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে পাঁচ যুবকের বিরুদ্ধে একটি মামলা করেছে।