ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল আলিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শনিবার বিকেলে ওই ইউনিয়নের একটি বাড়িতে ঢুকে তিনি এক সন্তানের জননী এক নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান শনিবার রাতেই ওই এলাকা পরিদর্শন করেন। পরে তিনি প্রথম আলোকে বলেছেন, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের পর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগের সত্যতা মিললে তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, শনিবার বিকেলে ওই নারী তাঁর বাবার বাড়িতে রান্না করছিলেন। এ সময় পুলিশ কর্মকর্তা ঢুকে অভিযোগ করেন, তাঁদের ঘরে ফেনসিডিল রয়েছে। একপর্যায়ে তিনি ঘর তল্লাশির নামে ওই নারীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।