ধর্ষণের অভিযোগে পুলিশে সোপর্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ নগরের জামতলার ধোপাপট্টি মহল্লায় গতকাল রোববার এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত পঞ্চাশোর্ধ্ব গোলাপ মিয়াকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।এলাকাবাসীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, গতকাল বেলা ১১টার দিকে ধোপাপট্টির চঞ্চল মিয়ার বাড়ির ভাড়াটে গোলাপ মিয়া প্রতিবেশীর চার বছরের শিশুকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাঁর ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।