ধর্ষণের অভিযোগে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় প্রতিবন্ধী কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে গত রোববার রাতে থানায় মামলা হয়েছে।
ছৈয়দ কবির নামের এক ব্যক্তিসহ দুজনের বিরুদ্ধে এই মামলা করেছেন ওই কিশোরীর মা। গতকাল বিকেল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ওই কিশোরীর মা একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করেন। মামলার অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার সকালে ওই প্রতিবন্ধী কিশোরীর মা কর্মস্থলে যান। এই সুযোগে সেদিন দুপুরে প্রতিবেশী এক ব্যক্তি তাঁদের বসতবাড়িতে ঢুকে তাঁর প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে। এ সময় ওই কিশোরীর ছোট বোনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই ব্যক্তি পালিয়ে যায়।