ধর্ষণের অভিযোগে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলীতে ধর্ষণের অভিযোগ এনে গতকাল বুধবার এক গৃহবধূ থানায় মামলা করেছেন। মামলার এজাহার অনুযায়ী, গত মঙ্গলবার সন্ধ্যায় ওই গৃহবধূ উপজেলার আমড়াগাছিয়া বাজার থেকে শাহিন নামের এক ব্যক্তির ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন। বাজারখালী গ্রামে মোটরসাইকেলটি পৌঁছানোর পর শাহিন এবং ওত পেতে থাকা তাঁর দুই সহযোগী শহিদুল ও কালাম ওই গৃহবধূকে ধর্ষণ করেন।