ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী শহরের নূরপুর এলাকায় বুধবার এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পাপ্পু (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। রাজবাড়ী সদর থানার এসআই দীপক চন্দ্র সাহা জানান, বুধবার সন্ধ্যা সাতটায় রাজবাড়ী শহরের নূরপুর এলাকার আইয়ুব খাঁর ছেলে পাপ্পু স্থানীয় এক ব্যক্তির তিন বছর বয়সী এক কন্যাশিশুকে চমচম খাওয়ানোর কথা বলে আবদুর রহিমের ঘরে নিয়ে যান। সেখানে নেওয়ার পর পাপ্পু ওই শিশুটিকে ধর্ষণ করেন।