ধর্ষণের অভিযোগে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর শিবরামপুর গ্রামে গতকাল সোমবার সকালে ধর্ষণের অভিযোগে এলাকাবাসী এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে। নিহত ব্যক্তির নাম আজিজুর রহমান (৪০)। তাঁর বাবার ওয়াজ আলী সরদারের দাবি, ধর্ষণের অভিযোগ ঠিক নয়, পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।পুলিশকে দেওয়া ধর্ষিতার জবানবন্দি থেকে জানা গেছে, রোববার রাত একটার দিকে তিনি স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় ওই গ্রামের মো. আজিজুর রহমান (৩০), বলদ (১৮) ও রঞ্জু (৩০) দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁর স্বামীকে হত্যার চেষ্টা করলে তিনি পালিয়ে যান। পরে ওই তিনজন তাঁকে নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে আজিজুর রহমান ও বলদ তাঁকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে গৃহবধূর মা ও আত্মীয়স্বজন তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।একাধিক প্রত্যক্ষদর্শী জানায়, সোমবার সকাল আটটার দিকে গ্রামের এক থেকে দেড় শ লোক লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে আজিজুর রহমানের বাড়িতে হানা দেয়। সেখানে তাঁকে না পেয়ে তারা তাঁর চাচার বাড়িতে যায়। সেখানে গ্রামবাসী আজিজুর ও তাঁর সহযোগী হাসনাত ওরফে ব্লক টোকাইকে (৩০) মারপিট শুরু করে। এতে ঘটনাস্থলেই আজিজুরের মৃত্যু হয়। আহত অবস্থায় একটি থ্রি নট থ্রি রাইফেল ও ছয় রাউন্ড রাইফেলের গুলিসহ হাসনাতকে গ্রামবাসী পুলিশে সোপর্দ করে।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহশীন উজ্জামান বলেন, ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।