ধর্ষণের আট দিন পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আন্দুয়া গ্রামে শারমিন আক্তার (৮) নামের একটি শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে ঘটনার আট দিন পর গতকাল শুক্রবার কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, ধর্ষণ ও হত্যার অভিযোগে গত বুধবার শিশুটির মা হালিমা বেগম বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ ওই রাতেই এজাহারভুক্ত আসামি ফোরকান চৌকিদারকে (৪৮) গ্রেপ্তার করেছে। অপর তিন আসামি হাসান সিকদার (২৩), শাকিল ফকির (২২) ও আনসার সিকদার (৫০) পলাতক রয়েছেন। আদালত বিষয়টি নিশ্চিত হতে গত বৃহস্পতিবার শিশুটির লাশের ময়নাতদন্ত করার নির্দেশ দেন।
গতকাল সকাল সোয়া নয়টায় মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আহমেদ, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও লোকজনের উপস্থিতিতে কবর থেকে শারমিনের লাশ উত্তোলন করে পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে সূত্রে জানা যায়, ৪ জুলাই সকাল নয়টার দিকে শারমিন পাশের আত্মীয়র বাড়িতে যায়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
অনেক খোঁজাখুঁজির পর ওই দিন সন্ধ্যার দিকে শারমিনের লাশ পাওয়া যায়। তার মুখ ও গলায় রক্তের দাগ ছিল।