ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাহাউদ্দিন
বাহাউদ্দিন

জন্মদিনের দাওয়াত দিয়ে তরুণীকে বাসায় ডেকে এনে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বাহাউদ্দিন ইভান। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম সাব্বির ইয়াছির আহসান চৌধুরী তাঁর খাসকামরায় বাহাউদ্দিনের জবানবন্দি লিপিবদ্ধ করেন। জবানবন্দি শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।

আদালতে দেওয়া জবানবন্দিতে বাহাউদ্দিন বলেন, ঘটনার বেশ কিছুদিন আগে ওই তরুণীর সঙ্গে তাঁর পরিচয় হয়। তিনি বিবাহিত এবং তাঁর সন্তান রয়েছে। তবে ঘটনার দিন তাঁর স্ত্রী-সন্তান বাসায় ছিল না। তবে তাঁর মা-বাবা বাসায় থাকলেও তাঁরা ঘুমিয়ে ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, বাহাউদ্দিন জবানবন্দিতে বলেছেন, পরিচয়ের সূত্র ধরে ওই তরুণীকে নিয়ে তিনি বিভিন্ন স্থানে বেড়াতে যেতেন। ৪ জুলাই রাত নয়টার দিকে তরুণীকে ফোন করে বনানীর ন্যাম
 ভিলেজে তাঁদের অ্যাপার্টমেন্টে আসতে বলেন। তরুণী বাসায় আসার পর রাত ১১টার দিকে খাওয়াদাওয়া শেষ করে দুজনই শোয়ার ঘরে চলে যান। রাত দেড়টার দিকে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে তাঁরা মিলিত হন। কিন্তু বাহাউদ্দিন বিবাহিত জানান পর তরুণীর সঙ্গে তাঁর কথা–কাটাকাটি হয়। রাত আড়াইটার দিকে তরুণী তাঁর এক বন্ধুকে ফোন করে বনানীর বাসায় আসতে বলেন। এতে তিনি তরুণী ওপর রেগে যান। রাত সাড়ে তিনটার দিকে তরুণীকে বাসা থেকে বের করে দেন। পরে ওই তরুণী বাসার দরজার সামনে দাঁড়িয়ে বাহাউদ্দিনের নাম ধরে চিৎকার–চেঁচামেচি করতে থাকেন। এরপর তিনি বাসার নিচে নেমে এসে তরুণীকে ফটকের বাইরে বের করে দেন। পরদিন জানতে পারেন তাঁর বিরুদ্ধে বনানী থানায় মামলা করা হয়েছে। মামলার কথা জানার পর তিনি পালিয়ে যান।

 তরুণীকে ধর্ষণের ঘটনায় ৫ জুলাই বনানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা করা হয়। ওই ঘটনায় নারায়ণগঞ্জের একটি বাসা থেকে বাহাউদ্দিনকে গ্রেপ্তার করে র‌্যাব।