ধর্ষণের ঘটনায় নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আদিবাসী তরুণীকে মাইক্রোবাসে উঠিয়ে গণধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন। গতকাল শনিবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি নিরূপা চাকমা বলেন, দেশে নারীরা কোথাও নিরাপদ নয়। বিচারহীনতা সংস্কৃতির কারণে অপরাধ বৃদ্ধি পাচ্ছে। পাহাড়ে নারী ও শিশু নির্যাতনের চিত্র আরও করুণ। কোনো ঘটনারই বিচার হয় না। বিবৃতিতে আদিবাসী তরুণী গণধর্ষণের ঘটনায় দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।