ধর্ষণের ঘটনায় আটক দুজনের ১০ দিনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিবাসী তরুণীকে ধর্ষণের ঘটনায় আটক দুই যুবক তুষার ও লাভলু।
আদিবাসী তরুণীকে ধর্ষণের ঘটনায় আটক দুই যুবক তুষার ও লাভলু।

আদিবাসী তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার মহানগর হাকিম অমিত কুমার দে এ আবেদন মঞ্জুর করেন।
আজ সকালে ভাটারা থানার পুলিশ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি আশরাফ খান ওরফে তুষার (৩২) ও জাহিদুল ইসলাম ওরফে লাভলুর (২৬) ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করে। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
গতকাল বুধবার র‍্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, মঙ্গলবার রাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে তুষারকে ও তাঁর কাছ থেকে তথ্য নিয়ে গতকাল ভোরে রাজধানীর গুলশান থেকে লাভলুকে গ্রেপ্তার করা হয়।
গত বৃহস্পতিবার (২১ মে) রাতে অস্ত্রের মুখে মাইক্রোবাসে তুলে ধর্ষণের অভিযোগে পরদিন দুপুরে ওই আদিবাসী তরুণী রাজধানীর ভাটারা থানায় মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, চলন্ত মাইক্রোবাসে পাঁচজন তাঁকে ধর্ষণ করেছে।
গতকাল সংবাদ সম্মেলনে র‍্যাব দাবি করে, পাঁচজন নয়, গ্রেপ্তার হওয়া দুজনই তরুণীকে ধর্ষণ করেছে।
আরও পড়ুন:-
ধর্ষণের ঘটনায় দুজনের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন