ধর্ষণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে গত বৃহস্পতিবার এক শিশুকে (৯) ধর্ষণের চেষ্টা করেছেন রেলওয়ে কারখানার শ্রমিকসহ দুই ব্যক্তি। গতকাল শুক্রবার শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, শহরের এক রিকশাচালকের মেয়েকে বৃহস্পতিবার বিকেলে পাশের একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন ওই দুই ব্যক্তি। মেয়েটি দ্বিতীয় শ্রেণিতে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক নারী বলেন, পৌরসভার এক কাউন্সিলর গত বৃহস্পতিবার রাতে সালিস বৈঠকে ওই ঘটনাটি নিষ্পত্তি করেন। ওই কাউন্সিলর বলেন, ‘আমি জানি এ ধরনের সালিস করার এখতিয়ার আমার নেই। কিন্তু মানবিক বিবেচনায় বিষয়টি নিষ্পত্তি করেছি।’