ধর্ষণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলিতে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবককে (২৫) গতকাল সোমবার পুলিশ গ্রেপ্তার করেছে।
হাকিমপুর থানার ওসি আবদুস সবুর গতকাল বিকেলে বলেন, ওই যুবক ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। গত রোববার স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে চণ্ডীপুর মহল্লার একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রী চিৎকার দিলে পথচারীরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় গতকাল সকালে ওই যুবকসহ অজ্ঞাতনামা তিন-চারজনের বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা হয়েছে।