ধর্ষণের চেষ্টা মামলার আসামির নেতৃত্বে গৃহবধূকে গণধর্ষণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ধর্ষণের চেষ্টা মামলার আসামির নেতৃত্বে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে (২৭) গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।গৃহবধূর স্বামী জানান, প্রতিবেশী সিরাজ মুতুব্বর ২০০৯ সালের ১৫ নভেম্বর রাতে ঘরে ঢুকে তাঁর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তাঁর স্ত্রী দা দিয়ে আঘাত করলে সিরাজ আহত হয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় সিরাজের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে সালথা থানায় তিনি মামলা করেন। মামলাটি বর্তমানে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে বিচারাধীন। ওই মামলায় সিরাজ গ্রেপ্তার হয় এবং তিন মাস ২২ দিন জেলহাজতে থাকার পর জামিনে মুক্তি পায়। এর পর থেকে তাঁর স্ত্রীকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল সিরাজ। হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ জানান, গত মঙ্গলবার রাত নয়টার দিকে তিনি প্রয়োজনে ঘরের বাইরে গেলে সিরাজসহ আটজন তাঁর মুখ চেপে ধরে এবং শাড়ির আঁচল দিয়ে মুখ বেঁধে জোর করে পাশের সরষেখেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।